ভারতে পুরোপুরি বন্ধ হলো পাবজি

৩১ অক্টোবর, ২০২০ ০৪:১১  
গত সেপ্টেম্বরে ভারতের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয় ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করে, যার মধ্যে জনপ্রিয় গেম পাবজি মোবাইলও অন্তর্ভুক্ত ছিলো। একাধিকবার গেমটিকে ফিরিয়ে আনার ও ভক্তদের কাছে ব্যাটল রয়েল টাইটেল পৌঁছে দিতে কাজ করে পাবজি কর্পোরেশন। অবশেষে হতাশই হতে হচ্ছে পাবজি ভক্তদের। হতাশ পাবজি কর্পোরেশনও। কারণ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতে পাবজি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। সকল সেবা ও অ্যাক্সেস বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে পাবজি কর্পোরেশন। যদিও বিদ্যমান খেলোয়াড়দের ডেটা মুছে ফেলা হবে নাকি সংরক্ষণ করে রাখা হবে সে বিষয়ে কিছু বলেনি প্রতিষ্ঠানটি। সকল স্বত্ব পাবজির মেধাস্বত্ব মালিকানা প্রতিষ্ঠানের কাছে ফেরত দেওয়ায় ভারতে পাবজি মোবাইল প্রকাশের অধিকারও হারিয়েছে টেনসেন্ট। তবে এ বিষয়ে টেনসেন্টের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ডিবিটেক/বিএমটি